Web Analytics

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তীব্র বাদানুবাদ ও হট্টগোল হয়েছে। বিরোধী দলের সদস্যরা একের পর এক তীর্যক প্রশ্ন ও প্রতিবাদ জানালে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জবাবের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয়।

ডিলার নিয়োগকে উৎসবের মতো গ্রহণ করার কথা বলার পর মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে বিরোধী সদস্যরা তীব্র প্রতিবাদ করেন। মন্ত্রী বলেন, সাইড টক হলে তাঁর কথা বলতে অসুবিধা হয় এবং উত্তরে অসন্তুষ্ট হলে সদস্যরা আরও সম্পূরক প্রশ্ন করতে পারেন। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় সদস্যদের শান্ত ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব চিফ হুইপের বলে উল্লেখ করেন স্পিকার।

উত্তেজনা কমার পর মন্ত্রী সরকারি নিয়োগপ্রক্রিয়ার বিবরণ দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউএনও ও জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি বিধিমালা মেনে আবেদন যাচাই করে। জেলা পর্যায়ের ৬ থেকে ৭ সদস্যের কমিটি ঐকমত্যে যোগ্যদের ক্রমিক তালিকা মন্ত্রণালয়ে পাঠায়। যৌথ স্বাক্ষরিত তালিকার প্রথম আবেদনকারীকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।