Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে মতবিনিময় করেন এবং আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে পাকিস্তানের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনাকে অঞ্চলজুড়ে কূটনৈতিক সমাধানের পক্ষে পাকিস্তান ও সৌদি আরবের যৌথ সমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।