Web Analytics

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম ইয়াসিন (২৮), তিনি টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা এবং আনজল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যা ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে। জব্দ করা ৭.৬৫ মি.মি. পিস্তল ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।