Web Analytics

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সি মিশুকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন।

পুলিশের তথ্য অনুযায়ী, মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহসভাপতি। এর আগে একই ঘটনায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর নূর আলমকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর রাতে দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে পুলিশ জানিয়েছে। পরে এক্সকাভেটর দিয়ে কেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের পর শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে বিএনপি কয়েকটি কমিটি বিলুপ্ত ও কয়েকজনকে বহিষ্কার করেছে। অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তদন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।