Web Analytics

এশিয়ান গেমসের নারী ফুটবলে নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। পিটার বাটলারের শিষ্যরা ম্যাচে কোনো গোল করতে পারেনি। শুরু থেকেই উত্তর কোরিয়া বাংলাদেশের ওপর চাপ তৈরি করে এবং একের পর এক গোল করে বড় জয় নিশ্চিত করে।

পঞ্চম মিনিটে জোন রিয়ং জং গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুণ করেন। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ংয়ের গোলে স্কোর ৩-০ হয়। ১৮ মিনিটে চায়ে উন ইয়ং গোল করেন। ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং দুটি গোল করেন এবং বিরতির আগে রি সং আ গোল করে লিড ৭-০ করেন।

দ্বিতীয়ার্ধেও উত্তর কোরিয়ার আক্রমণ থামেনি। ৬০ মিনিটে জং কুম গোল করে ব্যবধান ৮-০ করেন। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ আরও দুই গোল হজম করে। ৯০ মিনিটে হান জিন হংয়ের গোলের মাধ্যমে স্কোরলাইন ১০-০ হয়। এশিয়ান গেমসে বাংলাদেশের পরের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।