Web Analytics

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমিনুর রশিদ ইয়াছিনকে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের ফোনে তার এই নিয়োগের খবর জানানো হয়। খবরটি ছড়িয়ে পড়তেই কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যায়। সমর্থকরা একে দীর্ঘ রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ ও ২০১৮ সালে কুমিল্লা সদর আসন থেকে নির্বাচনে পরাজিত হলেও ১৯৯৬ সালে কুমিল্লা-৯ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন ইয়াছিন। গত ১৯ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব নেন এবং পাঁচটি আসনে বিএনপির জয় নিশ্চিত করেন। দায়িত্ব পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সততা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লা নগরীতে মিষ্টি বিতরণ ও আতশবাজির মাধ্যমে উৎসব শুরু হয়। সমর্থকরা বলেন, এই নিয়োগে কুমিল্লার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।