Web Analytics

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট আবারও স্থগিত করা হয়েছে। বিবিসি জানিয়েছে, জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন যে পরিকল্পনা অনুযায়ী শনিবার ভোট অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে শুক্রবার ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছিল। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ভোটের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবে সদস্য দেশগুলোকে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ছয় মাসের জন্য পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

কবে ভোট অনুষ্ঠিত হবে তা অনিশ্চিত থাকায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে জাতিসংঘের পরবর্তী পদক্ষেপ এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।