Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবান-৩০০ আসনে রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট নাটকীয়তা ও সাময়িক নীরবতার পর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের নেতাকর্মীরা আবারও নির্বাচনি মাঠে সক্রিয় হয়েছেন। এনসিপি প্রার্থী এস এম সূজা উদ্দিনের মনোনয়ন ঘোষণার পর জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও, সাম্প্রতিক দুই দিনে তারা পুনরায় প্রচারণায় অংশ নিচ্ছেন।

সোমবার বান্দরবান পৌর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা জোটের প্রচারণায় নতুন গতি এনেছে। তবে ভোটারদের একাংশ সূজা উদ্দিনকে ‘বহিরাগত’ হিসেবে দেখছেন, যা তার জন্য আস্থা অর্জনের পথে চ্যালেঞ্জ তৈরি করেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, তিনি নিজের বলয়ের বাইরে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

তবুও সূজা উদ্দিন তার ব্যক্তিগত যোগ্যতা ও আধুনিক বান্দরবান গড়ার প্রতিশ্রুতি তুলে ধরছেন। তার নির্বাচনি ঘোষণায় পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, পর্যটন শিল্পের আধুনিকায়ন এবং শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।