Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে বোরকা-নিকাব পরিহিত এক নারী শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক বা ইউটিএল। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইংরেজি বিভাগের শিক্ষিকা তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরপেক্ষ, স্বচ্ছ ও যথাযথ তদন্ত প্রয়োজন।

ইউটিএল বলেছে, ঘটনাটি শুধু একজন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে অপমানের অভিযোগ নয়; এটি তার ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা ও মানবিক মর্যাদার প্রতিও অবমাননাকর আচরণ। সংগঠনটির মতে, উচ্চশিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশে মত, বিশ্বাস, চিন্তা, সংস্কৃতি ও জীবনাচরণের বৈচিত্র্যকে সম্মান করা জরুরি। কারও পোশাকের ভিত্তিতে তাকে অবমাননাকর অভিধায় চিহ্নিত করা বা তার মেধা, চরিত্র, মনোভাব ও যোগ্যতা সম্পর্কে পূর্বধারণা করা একাডেমিক ন্যায়বোধের পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিগত পছন্দকে কেন্দ্র করে শিক্ষার্থীকে হেয় করা, ভয় দেখানো কিংবা নেতিবাচকভাবে উপস্থাপন করা শিক্ষকের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি ও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইউটিএল। একই সঙ্গে শিক্ষার্থীর মর্যাদা ও অধিকার রক্ষা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর প্রাতিষ্ঠানিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।