Web Analytics

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানায়।

পরওয়ার বলেন, ২৪ অক্টোবর কেন্দ্রীয় প্রতিনিধিদল নির্বাচনি এলাকা পরিদর্শনের পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নয়টি সুনির্দিষ্ট অভিযোগ ও তিনটি দাবি লিখিতভাবে কমিশনে দিয়েছে। অভিযোগের মধ্যে আচরণবিধি লঙ্ঘন, হিন্দু ও সরকারি চাকরিজীবী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার, মেডিকেল ক্যাম্প পরিচালনা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার এবং কর্মীদের ওপর হামলার কথা রয়েছে।

দলটি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করেছে। পরওয়ার জানান, কমিশন অভিযোগগুলো শুনে বিবেচনার আশ্বাস দিলেও জামায়াত পুরোপুরি আশ্বস্ত হয়নি। তিনি বলেন, দলটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়নি এবং তাদের প্রার্থী এখনো মাঠে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।