Web Analytics

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও আট লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঘোপাল ইউনিয়নের দুমঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার তিতাস উপজেলার মো. সাব্বির আহমেদ সবুজ (৩২) কে আট লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিএনসি ফেনীর উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

এর আগে রোববার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় ছাগলনাইয়া থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের নুরুল আমিন সিদ্দিকী (৫০) কে আটক করে। তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।