Web Analytics

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা সদস্যসচিব ও বিএনসিসি সদস্য মো. আরাফাত রহমানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। আরাফাত এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় এজাহার দিয়েছেন।

এজাহারে আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজল আলী ও মো. সাইফ আলী এবং ছাত্রলীগ কর্মী মো. স্বপ্নীলের নাম রয়েছে। আরাফাতের অভিযোগ, ফেসবুকে সরকারবিরোধী সমালোচনামূলক পোস্ট কেন দেওয়া হয়েছে তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগ লাগিয়ে তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলেও তিনি দাবি করেন।

অভিযোগে বলা হয়, কাজল আলী বিএনসিসি ক্যাডেট প্রশিক্ষণের ডেমো রাইফেল দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন; আঘাতটি বাম কাঁধে লাগে। সাইফ আলী জিআই পাইপ এবং স্বপ্নীল কাঠের বাটাম দিয়ে তাকে আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। পরে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং তিনি চিকিৎসাধীন। ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ একটি অভিযোগ পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।