Web Analytics

পিরোজপুরে হত্যা মামলায় এক ছেলেকে যাবজ্জীবন ও তার মাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোসা. রেহানা বেগম ও তার ছেলে মো. তাজিম। রায়ে তাজিমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং রেহানা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে তাজিম ও এক যুবক ভিকটিম মিলনের মোটরসাইকেল ভাড়া নেয়। রাতে মিলন বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে এবং তার ফোন বন্ধ পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি মিলনের বাবা শাহাদত বাহাদুর থানায় সাধারণ ডায়েরি করেন। দুই দিন পর তাজিমদের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, তাজিম মাকে সহযোগী করে মিলনকে হত্যা করে ট্যাংকে লাশ লুকিয়ে রাখে।

পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে এবং বাকি দুইজনকে খালাস দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।