Web Analytics

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)-এর আহ্বায়ক নাঈম আহমাদ অভিযোগ করেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘অনেকগুলো ছায়া মুজিব’ নষ্ট করেছে। মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জেডিপি আয়োজিত “জনযুদ্ধ থেকে গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও নতুন ধারার রাজনীতি” শীর্ষক আলোচনায় তিনি বলেন, একাত্তরের আকাঙ্ক্ষা বেহাতের মাস্টারমাইন্ড ছিলেন শেখ মুজিব, আর চব্বিশের আকাঙ্ক্ষা বেহাতের পেছনে রয়েছেন তার ছায়ারা।

তিনি বলেন, ১৯৭১ সালের মুজিবনগর সরকার শপথ নেয়ার সময় শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তবুও তিনি অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হন এবং স্বাধীনতার পর নেতৃত্বে আসীন হন। নাঈম আহমাদের মতে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসান ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা বাস্তবায়িত হয়নি, বরং পুরোনো রাজনৈতিক ধারা পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আঁতাত ও দুর্নীতির অর্থ ব্যবহার করে কিছু ব্যক্তি ‘কিংস পার্টি’ গঠনের চেষ্টা করেছে। এসব সুবিধাভোগী গোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে বলে তিনি আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।