Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকায় চারতলা জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় আগুন লাগে। এতে কিতাব বিভাগের অন্তত ৬৩ শিক্ষার্থী আহত ও বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অন্তত চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান বলেন, মাদরাসায় প্রাথমিক অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। লাইব্রেরির ইন্টেরিয়রে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।

মঙ্গলবার সকালে প্রায় ৫০ লাখ টাকার পুড়ে যাওয়া কিতাব ও ক্ষতিগ্রস্ত আসবাব বাইরে পড়ে থাকতে দেখা যায়। সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ক্ষয়ক্ষতি প্রায় এক কোটি টাকা বলে উল্লেখ করেন। এক শিক্ষার্থী জানায়, ঘন বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত শিক্ষার্থীদের শ্বাসকষ্ট হয় এবং দ্রুত নামতে গিয়ে সিঁড়িতে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হন। মাওলানা আব্দুল জব্বার চিকিৎসা ও পুনর্গঠনে সরকারি সহায়তা চান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।