Web Analytics

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শুক্রবার দাবি করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বাহরাইন লক্ষ্য করে দুটি হামলাকারী ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী ড্রোন দুটি আকাশেই ধ্বংস করেছে বলে আলজাজিরার উদ্ধৃত সামরিক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি। সেন্টকম বলেছে, ড্রোন দুটি আইআরজিসি বাহরাইনের দিকে পাঠিয়েছিল, তবে প্রাথমিক বিবৃতিতে অভিযানের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

দিনের শুরুতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারে হামলা চালানোর আইআরজিসির দাবি প্রত্যাখ্যান করেছে সেন্টকম। মার্কিন সামরিক কমান্ড জানিয়েছে, ড্রোন ভূপাতিতের এই ঘটনার বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।