Web Analytics

মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের যুবক তছির ফকির লিবিয়ায় মানবপাচারকারী চক্রের নির্যাতনে মারা গেছেন। ইতালি পাঠানোর প্রলোভনে প্রায় ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি। বুধবার লিবিয়া থেকে মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী পূর্ব স্বরমঙ্গল গ্রামের দালাল রফিকুল ইসলাম বাঘা ইতালি পাঠানোর কথা বলে তছিরকে লিবিয়ায় পাঠান। সেখানে পৌঁছে মাফিয়া চক্রের হাতে বন্দি হয়ে নির্যাতনের শিকার হন তিনি। নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে আরও টাকা আদায় করা হয়। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও আইসিইউতে তার মৃত্যু হয়। পরিবার অভিযোগ করেছে, মৃত্যুর পর লাশ গুমের চেষ্টা করেছে পাচারকারীরা।

ঘটনার পর অভিযুক্ত দালাল ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্ত্রী ও মেয়ে সরকারের কাছে লাশ ফেরত আনা ও সহযোগিতা চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।