Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। সোমবার মধ্যরাতে জাকসুর সহসভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন ভোটের ঠিক আগমুহূর্তে আইনি জটিলতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থগিত করা হয়েছে। ১৯৬ জন প্রার্থী ও হাজারো শিক্ষার্থী নির্বাচনের প্রস্তুতিতে থাকলেও মাত্র তিনজন আবেদনকারীর রিটের পর আদালত চার সপ্তাহের স্থগিতাদেশ দেয়, যা জাকসুর মতে অত্যন্ত দুঃখজনক। তারা মনে করেন, ছাত্র সংসদ নেতৃত্ব বিকাশের ক্ষেত্র, আর রাজনৈতিক স্বার্থে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করা স্বৈরাচারী আচরণের শামিল।

জাকসু নেতারা দ্রুততম সময়ে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের সব আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করে ভোটগ্রহণের ব্যবস্থা করার দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।