Web Analytics

বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও ইসলামিক ফাইন্যান্স এবং বিনিয়োগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন। পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্ব এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। বিশ্ব ইসলামিক ইকোনমি উইক ২০২৬-এর অংশ হিসেবে মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের প্রধান ব্লকে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়।

ড. মাসুম বিল্লাহ বর্তমানে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র প্রফেসর। দুই দশকের বেশি সময়ের কর্মজীবনে তিনি উচ্চশিক্ষা, প্রয়োগভিত্তিক ও কৌশলগত গবেষণা, করপোরেট নেতৃত্ব, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং করপোরেট ও সরকারি খাতের কৌশলগত পরামর্শের সঙ্গে যুক্ত ছিলেন।

তার গবেষণার ক্ষেত্র ফাইন্যান্স, বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর, শিল্পায়ন, জ্বালানি, বিদ্যুৎ ও বিদেশি বিনিয়োগ সহযোগিতার মডেল কাঠামো পর্যন্ত বিস্তৃত। তিনি ৬৪টির বেশি বই লিখেছেন এবং ২০০টির বেশি গবেষণাপত্র ও একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন। এশিয়া-প্যাসিফিক, আরব অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার গবেষণা ও কৌশলগত সহযোগিতাও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।