Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ২০০ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রকল্পটি বড় হওয়ায় বাস্তবায়নে সময় লাগবে।

মন্ত্রী আগামী ঈদের আগে ময়মনসিংহ নগরীতে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণাও দেন। আগামী বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সময় পার্কটি পুরোপুরি প্রস্তুত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।