Web Analytics

২৫ জুলাই কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট একটি জাহাজে ইউক্রেনীয় হামলার খবরের পর ইউক্রেন ইরানের বিরুদ্ধে নতুন সংঘাতের ফ্রন্টে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখলেও সংঘাত শেষ হয়নি বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন।

তেহরান হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের বিরুদ্ধে কঠোর পালটা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন হামলা অব্যাহত থাকলে ইরানকে উত্তরাঞ্চলীয় সীমান্ত ও সমুদ্রসীমায় অতিরিক্ত শক্তি মোতায়েন করতে হতে পারে। এতে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা, ড্রোন ও গোয়েন্দা সক্ষমতার অংশ উত্তর ফ্রন্টে সরানো হলে মধ্যপ্রাচ্যে ইরানের মনোযোগ দুর্বল হওয়ার ঝুঁকি থাকবে।

হামলার কয়েক দিনের মধ্যে নেতানিয়াহু ও জেলেনস্কি পৃথকভাবে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্সভিত্তিক উৎপাদন এবং ড্রোন প্রযুক্তি নিয়েও আলোচনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য ইউক্রেন-ইরান সংঘাতে স্থলযুদ্ধের বদলে দূরপাল্লার ড্রোন, ক্ষেপণাস্ত্র, ছায়াযুদ্ধ ও গোয়েন্দা অভিযান প্রধান ভূমিকা নিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।