Web Analytics

খুলনা বিশ্ববিদ্যালয় গাঁজাসহ আটকের ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে এবং ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিনের জারি করা বুধবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন কাজী রিয়াজুস ছলেহীন, তৌফিক আলম ও মুশফিক উল ইসলাম। বিশ্ববিদ্যালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহলের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে বলে দপ্তরের সদস্যরা দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী সাময়িক বহিষ্কার ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অধ্যাপক সালাউদ্দিন বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।