Web Analytics

পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমিতে তার স্মৃতিচিহ্নগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। ইস্টার্ণ কোল ফিল্ডসের খনি সম্প্রসারণের কারণে শতবর্ষ প্রাচীন নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়টি ভেঙে ফেলার পরিকল্পনা চলছে। এই বিদ্যালয়ে কবি একসময় অবস্থান করেছিলেন এবং সেখানে এখনো সংরক্ষিত আছে তার ব্যবহৃত কাপ, থালা, চেয়ার ও হারমোনিয়াম। এর আগে কবির জন্মভিটায় গড়ে ওঠা নজরুল একাডেমিও ভেঙে ফেলা হয়েছে, যেখানে এখন রাজ্য পর্যটন দপ্তর একটি নতুন স্থাপনা নির্মাণ করছে।

চুরুলিয়ার সঙ্গে কবির জীবনের গভীর সম্পর্ক রয়েছে। এখানেই তার স্ত্রী প্রমীলা দেবীকে সমাহিত করা হয়েছিল পীর হাজি পালোয়ান সাহেবের দরগার পাশে, যেখানে কবি নিজেও একসময় খেদমত করতেন। কবির শৈশবের মক্তব ও পুরনো মসজিদও এখন আধুনিক ভবনে রূপ নিয়েছে।

খনি সম্প্রসারণের আওতায় নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি শৈলবালা বালিকা বিদ্যালয়সহ আরও কয়েকটি স্কুলও পড়েছে, যা চুরুলিয়ায় নজরুলের ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।