Web Analytics

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব শনিবার জানিয়েছে, প্রমোশনাল রিওয়ার্ড দিতে গিয়ে ভুলবশত তারা গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করেছে। শুক্রবার এই ভুলটি ঘটে এবং এতে এক্সচেঞ্জটিতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের চাপ তৈরি হয়। বিথাম্ব জানায়, তারা ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। ভুল বিতরণের ৩৫ মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন সীমিত করা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, প্রমোশনাল ইভেন্টের অংশ হিসেবে প্রত্যেক ব্যবহারকারীকে ২ হাজার কোরিয়ান ওন বা তার বেশি নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্বাচিত গ্রাহকরা নগদের বদলে ন্যূনতম ২ হাজার বিটকয়েন করে পেয়ে যান। বিথাম্ব জানায়, ঘটনাটি কোনো ধরনের বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এবং তাদের সিস্টেম সিকিউরিটি ও সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বিথাম্বে বিটকয়েনের দাম সাময়িকভাবে ১৭ শতাংশ কমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।