Web Analytics

মঙ্গলের উপগ্রহ ফোবোস থেকে উপাদান সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে জাপান মনুষ্যবিহীন মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন বা এমএমএক্স অভিযান শুরু করতে যাচ্ছে। জাক্সা জানিয়েছে, এমএমএক্স মহাকাশযানবাহী এইচ-৩ রকেট জাপানের তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৪১ মিনিটে উৎক্ষেপণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মহাকাশ সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

মহাকাশযানটি প্রায় এক বছর পর মঙ্গলের কাছে পৌঁছে ফোবোসকে কেন্দ্র করে সর্বোচ্চ তিন বছর প্রদক্ষিণ করবে। পরে সেটি উপগ্রহটির পৃষ্ঠে অবতরণ করে অন্তত ১০ গ্রাম উপাদান সংগ্রহ করবে। অবতরণের উপযোগী স্থান চিহ্নিত করতে আগে আইডেফিক্স নামের রোভার ফোবোসের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে। মহাকাশযানটি মঙ্গলের অন্য উপগ্রহ ডেইমোসও পর্যবেক্ষণ করবে, তবে সেখানে অবতরণ করবে না।

জাক্সার আশা, সংগৃহীত নমুনা মঙ্গল ও তার দুই উপগ্রহের উৎপত্তি সম্পর্কে নতুন তথ্য দেবে এবং ফোবোসকে প্রাকৃতিক মহাকাশ স্টেশন হিসেবে ব্যবহারের সম্ভাবনা যাচাই করবে। নমুনা থেকে উপগ্রহ দুটি বিশাল সংঘর্ষে সৃষ্টি হয়েছিল নাকি মঙ্গলের মহাকর্ষে ধরা পড়া গ্রহাণু ছিল, তা বোঝা যেতে পারে। প্রকল্প ব্যবস্থাপক ইয়াসুহিরো কাওয়াকাতসু বলেন, মঙ্গলের মহাকর্ষীয় টান অতিক্রম করে ফিরে আসা বড় চ্যালেঞ্জ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।