Web Analytics

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে পবিত্র কোরআন শরীফ ও জমিজমার কাগজপত্রে আগুন দেওয়ার অভিযোগে ২৪ বছর বয়সী আবু হোসেন মোল্লাকে বুধবার সকালে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু হোসেন ওই গ্রামের জব্বার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তিনি মায়ের কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা কোরআন শরীফ ও জমিজমার কাগজপত্র রান্নার চুলায় ঢুকিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি অসুস্থ মাকেও মারধর করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তার বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আবু হোসেনের বাবা মামলা দায়ের করলে বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।