Web Analytics

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার ফোনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ঘিরে সর্বশেষ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনা করা হয়।

দুই নেতা নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের বিষয়ে একমত হন। এছাড়া সৌদি আরব ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়।

এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয় নিয়ে রিয়াদ ও প্যারিসের উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতা নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।