Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি সার্বজনীন দর্শন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মন্ত্রী বলেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের বড় ভিত্তি তার দর্শন। সুস্পষ্ট দর্শন ছাড়া মানবতা ও সভ্যতার চর্চা পূর্ণভাবে বিকশিত হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। জীবনধারণের মৌলিক সংগ্রামের বাইরে চিন্তার অবকাশ পাওয়ার পর মানুষের উৎস ও গন্তব্য সম্পর্কে প্রশ্ন থেকেই দর্শনের জন্ম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সব ধর্মেই মানবকল্যাণের শিক্ষা রয়েছে, তবে ব্যাখ্যা ও মতধারার ভিন্নতায় দার্শনিক বৈচিত্র্য তৈরি হয়েছে। সনাতন ধর্ম ও ইসলামে বিভিন্ন চিন্তাধারা ও ব্যাখ্যার অস্তিত্বকে তিনি দর্শনচর্চার বহুমাত্রিকতার উদাহরণ হিসেবে তুলে ধরেন। বৈশ্বিক শান্তি সংকট মোকাবিলায় চিন্তাশীল মানুষের অভিন্ন দার্শনিক প্ল্যাটফর্ম গড়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।