Web Analytics

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন, ৫৬, স্বামী মো. ছলিম উদ্দিন তরফদার, ৫৭-এর সহায়তায় পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আবেদনে তাদের ওই সম্পদ নিজেদের ভোগদখলে রাখার কথাও উল্লেখ করা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ছলিম উদ্দিন তরফদার স্ত্রীকে প্রভাব ও আর্থিক সহায়তা দিয়েছেন। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে যে, তারা ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করতে পারেন। শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।