Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল খ্রিস্টানদের সুরক্ষা দেয় এবং লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম ইসরাইলের সুরক্ষার জন্য দেশটির সঙ্গে যুক্ত হতে চায়। তিনি ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের হিজবুল্লাহর হাত থেকে রক্ষা করে। লেবাননে গির্জা ও খ্রিস্টান স্থাপনায় ইসরাইলি হামলার ঘটনার পর তার এই মন্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর বক্তব্য ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিযানের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, লেবাননে ইসরাইলি হামলায় গির্জা, কনভেন্ট ও অন্যান্য খ্রিস্টান ধর্মীয় স্থাপনা ধ্বংস হয়েছে। মে মাসে ফরাসি সংগঠন ল’ওভর দ’ওরিয়ঁ জানায়, দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে একটি কনভেন্ট ইসরাইলি বাহিনী গুঁড়িয়ে দেয়। এপ্রিল মাসে ছড়ানো ভিডিওতে ইসরাইলি সেনাদের খ্রিস্টান প্রতীক ভাঙতে দেখা যায়।

এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যমে লিখেছিলেন, পুরো লেবানন পুড়ে যাওয়া উচিত। একই সঙ্গে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।