Web Analytics

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির অধীন সামন্তা বিওপি এলাকায় ঘটনাটি ঘটে। বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্র অনুযায়ী, শনিবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন একটি গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে পাঠানোর চেষ্টা করেন। ওই দলে চারজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

সামন্তা বিওপির একটি টহল দল বাংলাদেশে প্রবেশের আগেই তাদের দেখতে পায়। বাধার মুখে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ছয়জন বর্তমানে শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের ভেতরে অবস্থান করছেন। বিজিবি বলেছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে জানানো হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা রাখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।