Web Analytics

বাংলাদেশ নৌবাহিনীর তৃতীয় দেশীয় নির্মিত ল্যান্ডিং ক্রাফট এলসিটি-১০৪ খুলনা শিপইয়ার্ড লিমিটেডে শনিবার, ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম প্রধান অতিথি হিসেবে জাহাজটি লঞ্চ করেন।

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিজস্ব সক্ষমতায় কানাডার ভার্ড মেরিনের নকশায় জাহাজটি নির্মাণ করেছে। এলসিটি-১০৪-এর দৈর্ঘ্য ৭৪.৫ মিটার এবং প্রস্থ ১৩ মিটার। এর ডিসপ্লেসমেন্ট ১ হাজার ৫০৫ মেট্রিক টন এবং এটি ঘণ্টায় ১৭ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।

সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বিত উভচর অভিযানে স্পেশাল ফোর্স, ভারী সামরিক সরঞ্জাম ও যানবাহন উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে পরিবহনে জাহাজটি ব্যবহৃত হবে। এটি দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযান, অনুশীলন, প্রশিক্ষণ এবং দুর্গম উপকূলীয় বা দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।