Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেছেন। কপ-৩১ উপলক্ষে তারেক রহমানের তুরস্ক সফরের সময় অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অ্যাভিয়েশন খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দুই নেতা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় বলে মনে করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আন্তরিক পরিবেশে দুই সরকারপ্রধান ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করতে তারা একমত হন। বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা, রোহিঙ্গা সংকট সমাধানে যৌথভাবে এগোনো এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট নিয়েও আলোচনা হয়েছে।

এরদোয়ান তারেক রহমানকে বিশ্বস্ত ভাই ও বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। বুধবার তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন এবং বৃহস্পতিবার পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। সম্মেলনের ফাঁকে অন্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।