Web Analytics

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজধানীর বেইলি রোড থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের করা মামলায় শাহরিয়ার ১ নম্বর আসামি।

সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায়। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজে লাইভে এসে তিনি বলেন, কিছুক্ষণ আগে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি সম্ভবত ৩৫ কাঠা বিরোধপূর্ণ জমি নিয়ে দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত। তাঁর ভাষ্য অনুযায়ী, এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজ এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। প্রাথমিক প্রতিবেদনে ওই কর্মকর্তার পক্ষে কয়েকজন রাতের অন্ধকারে জমিটি দখল করতে গিয়েছিল বলে উল্লেখ আছে। নিউ গিনি প্রপার্টিজ ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।