Web Analytics

ইরানের বিরুদ্ধে আরও কার্যকর চাপ ও শাস্তিমূলক পদক্ষেপের জন্য মার্কিন সামরিক বাহিনী নিজেদের সদস্যদের কাছ থেকে নতুন, সৃজনশীল ও অপ্রচলিত কৌশলের প্রস্তাব চেয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে এ বিষয়ে ই-মেইল পাঠান। বার্তার সঙ্গে পরিচিত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স বলেন, কমান্ডটি উদ্ভাবনী চিন্তা ও কার্যক্রমে বিশ্বাসী এবং অ্যাডমিরাল কুপার পদমর্যাদা নির্বিশেষে সদস্যদের ধারণা গ্রহণ করেন। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা ও তেহরানকে আলোচনায় ফেরাতে বিমান হামলা চালালেও কোনো সমঝোতার লক্ষণ নেই। সিআইএ, ডিআইএ এবং জেনারেল ড্যান কেইনের মূল্যায়ন অনুযায়ী, বর্তমান বিমান হামলা ইরানের আলোচনার অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে না।

পরিকল্পনাসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পিকঅ্যাক্স মাউন্টেনসহ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার বিকল্প বিবেচনা করছে। ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংসে স্থলবাহিনী লাগতে পারে, তবে এতে বড় সামরিক ও রাজনৈতিক ঝুঁকি রয়েছে। প্রতিবেদনে চলমান সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত হওয়ার কথাও বলা হয়েছে। এক থেকে দুই সপ্তাহের ব্যাপক বিমান হামলা, খার্গ দ্বীপ দখল এবং প্রতীকী হামলাসহ বিভিন্ন বিকল্প আলোচনায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।