Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষা ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে রূপান্তরের চেষ্টা করছে। এ কাজে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। তিনি ওয়ান টিচার, ওয়ান ট্যাব এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উদ্যোগের কথা উল্লেখ করেন। গুগল কর্মকর্তারা সরকারের পদক্ষেপের প্রশংসা করে শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী, এআইভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় সহযোগিতার আগ্রহ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।