Web Analytics

শ্রীলঙ্কা সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ২০১৯ সালের ইস্টার সানডে আত্মঘাতী বোমা হামলার পেছনে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান সরাসরি জড়িত ছিলেন। বুধবার পার্লামেন্টে জননিরাপত্তা মন্ত্রী আনন্দ উইজেপালা জানান, তৎকালীন গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সুরেশ সালে হামলার দিকনির্দেশনা দিয়েছিলেন, যাতে ২৭৯ জন নিহত হন। ফেব্রুয়ারিতে তাকে সন্ত্রাসবাদে সহায়তা ও প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। হামলার তিন সপ্তাহ আগে তিনি মুসলিম পুরুষদের সঙ্গে সাক্ষাৎ করে একটি ক্যাথলিক চার্চের অবস্থান ও উপস্থিত মানুষের তথ্য সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

মন্ত্রী জানান, সুরেশ সালে ইসলামিক চরমপন্থীদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। তবে তিনি আইনজীবীর মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন এবং কারাগারে অনশন শুরু করার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে কলম্বোতে বিরোধী দলীয় কর্মীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে।

সালে-কে জিজ্ঞাসাবাদের পর আদালত সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। ২০১৯ সালে রাজাপাকসে প্রেসিডেন্ট হওয়ার পর সালেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তদন্ত সংস্থা জানিয়েছে, রাজাপাকসেকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।