Web Analytics

সরিষাবাড়ী (জামালপুর-৪) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৮৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১,৪৬,৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪,১৬১ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আলী আকবর সিদ্দীক পেয়েছেন ১,২৮৭ ভোট, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন ৩৭৯ ভোট, নাগরিক ঐক্যের কবীর হাসান ৩৭৫ ভোট এবং সিপিবির মোঃ মাহবুব জামান জুয়েল পেয়েছেন ১,৩০০ ভোট। ফলাফলে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। জানা গেছে, ১১ দলীয় জোটের প্রার্থী নিজ কেন্দ্রেও জয়লাভ করতে পারেননি।

৮৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩,০৪,৯৯২ জন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।