Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে রোববার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা বিএসএফের নজর এড়িয়ে কীভাবে ওই দুই অভিযুক্ত ভারতে প্রবেশ করল।

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, অভিযুক্তরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে, যেখানে বিজেপির শরিক সরকার ক্ষমতায় আছে। তিনি অভিযোগ করেন, অমিত শাহ সীমান্ত রক্ষায় ব্যর্থ হয়েছেন এবং অভিযুক্তরা আসাম ও ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, যেখানে বিজেপির সরকার রয়েছে।

অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুষ্কৃতীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ছিদ্রযুক্ত সীমান্ত এবং রাজ্যের ভূমি নীতির কারণে বিএসএফ সীমান্ত সুরক্ষায় সমস্যায় পড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।