Web Analytics

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বাংলাদেশের পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে প্রচলিত দর-কষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। সংস্থাটি বলেছে, প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা ছাড়াই নিম্নতম মজুরি বোর্ড বেতনকাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে প্রমাণনির্ভর পদ্ধতি চালুর আহ্বান জানানো হয়।

সিপিডির হিসাবে, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৬ সালে চার সদস্যের পরিবারের জন্য তা দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। দারিদ্র্যসীমার ওপরে থাকতে ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন বলে জানায় সংস্থাটি। সরকার ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।