Web Analytics

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ-এর ছাপাখানার সামনে দুইটি ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেছে বলে সোমবার রাতে জানান ওসি মাহবুবুর রহমান। রোববার রাত ১০টা ৪৬ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রেসের সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে।

একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি শুরু করে। লাল টেপে মোড়ানো আরেকটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থলে পাওয়া যায়। বিস্ফোরণে প্রেসের নিরাপত্তাকর্মী আকতার হোসেন ও সামনের পানের দোকানদার রিনা খানম আহত হন। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশপাশে তল্লাশি চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোমবার প্রেস পরিদর্শন করে আহত আকতারের সঙ্গে কথা বলেন। ন্যাশনাল এডিটরস কাউন্সিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি হামলার নিন্দা জানিয়ে দ্রুত, নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।