Web Analytics

র‍্যাব-৬ খুলনার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযানে খবির বাহিনীর প্রধান ও খুলনার শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লা (৪৭)-কে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, দিঘলিয়া উপজেলার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে খবির মোল্লা দীর্ঘদিন ধরে পেশাদার ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হচ্ছে। সংস্থাটি জানায়, সন্ত্রাসী ও অস্ত্রধারী অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।