Web Analytics

চট্টগ্রাম মহানগর পুলিশ বিদেশ ফেরত যুবদল নেতা নাসির উদ্দিন হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দুল করিম, আব্দুল মান্নান, ইউনুচ মিয়া, আয়াতুল্লাহ আলী আদনান, আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন এবং আজগর আলী। গত ৭ মে রাতে রৌফাবাদ শহীদ মিনারের পাশে গুলি করে নাসিরকে হত্যা করা হয়। নিহতের মা সকিনা বেগম ৯ মে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন।

আমিরুল ইসলামের নির্দেশনায় ও ওসি মো. আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ টিম গঠন করে অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত আসামিদের শনাক্ত করা হয়। ১১ মে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে মূল আসামি সৈয়দুল করিমকে গ্রেপ্তার করা হয়, যিনি প্রাথমিকভাবে গুলি করার কথা স্বীকার করেন। তার বাসা থেকে পিস্তল, ম্যাগজিন, গুলি ও ঘটনার সময়ের পোশাক উদ্ধার করা হয়।

পরবর্তীতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বাকি পাঁচজন আসামিকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সৈয়দুল করিম ও খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।