Web Analytics

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাহমুল হক শান্ত (২৩) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার নিপ্পন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। আহত শান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানায় কর্মরত। ছিনতাইকারী আল আমিন ওরফে রনি (২৬) কে উত্তেজিত জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, কনস্টেবল শান্ত ও তার ব্যাচমেট কাউসার ইসলাম বিকেলে টঙ্গী ঘুরতে আসেন। রাত ১১টার দিকে তারা নিপ্পন গার্মেন্টসের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করলে আল আমিন ধারালো ছুরি দিয়ে শান্তর গলায় আঘাত করে। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং আহত ছিনতাইকারীকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।