Web Analytics

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ সরাসরি তদারকি করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠেয় এ পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। গত ১০ অক্টোবর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে নিজের দপ্তরে অবস্থান করছেন।

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রশ্নপত্র তৈরি ও ছাপার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের আগে নির্ধারিত কক্ষ ছাড়ার অনুমতি নেই। বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর দপ্তরে দর্শনার্থীদের প্রবেশও সীমিত রাখা হয়।

প্রাসঙ্গিক দপ্তর ও আশপাশের কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আগের অভিযোগের পর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।