Web Analytics

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বুধবার টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে মধুপুর আবিমা গড়াঞ্চলের এসব জাতিগোষ্ঠীর আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। তিনি তাদের দাবি ও সমস্যার বিস্তারিত তথ্য লিখিতভাবে উপস্থাপনের আহ্বান জানান। এসব তথ্য পর্যালোচনার পর প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরে বাস্তবসম্মত সমাধানের পথ বের করার কথা জানান তিনি।

তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন ফকির মাহবুব আনাম। ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নের বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান তিনি। মধুপুরে ডিজিটাল ল্যাব, সড়ক যোগাযোগ উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথাও বলেন। আয়োজকেরা প্রথাগত নাচ-গানের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।