Web Analytics

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারের গোডাউন মোড়ে মঙ্গলবার দুপুরে একটি অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পেট্রোল পাম্পসহ আশপাশের তিনটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে যায়। গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স নুরু এন্টারপ্রাইজ নামের ওই পাম্পের তেলের ট্যাংকি মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়। ঘনবসতি এলাকায় অনুমোদন ছাড়াই পাম্পটি দীর্ঘদিন ধরে চালু ছিল। আগুন দ্রুত পাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়ে, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাম্পের মালিক নুরুল ইসলাম ও তার ছেলেকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ ও পাম্প মালিকের বিচারের দাবি জানিয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।