Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ায় ইইউ এই অভিনন্দন জানায়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই শুভেচ্ছা জানান। এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি জানান, আসন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন—যার আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪,৫৮২টি ইউনিয়ন পরিষদ রয়েছে—এসব নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা বর্তমান কমিশনের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।