Web Analytics

জাপানে শুক্রবার দুপুরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে চিবা প্রদেশে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। কিয়োদো নিউজ জানায়, জাপানের সাত মাত্রার স্কেলে এর সর্বোচ্চ তীব্রতা ছিল ৪।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ইয়োকোসিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, প্রায় ৫৬ কিলোমিটার গভীরে ছিল। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগের দিন বৃহস্পতিবার ইউএসজিএস জানিয়েছিল, জাপানে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার কেন্দ্র ছিল কুজি থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে।

কর্তৃপক্ষ এখনো কোনো সতর্কতা জারি করেনি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পরবর্তী কম্পনের সম্ভাবনা পর্যবেক্ষণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।