Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কাজ করছে।

বৈঠকে মন্ত্রী সিলেটে ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন। তিনি বলেন, গত মাসের তুলনায় পরিস্থিতি ভালো হলেও আরও উন্নতি প্রয়োজন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন এবং তেল ডিপোতে বিশেষ চেকপোস্ট বসানোর নির্দেশ দেন।

মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে এবং যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিশনগুলো সক্রিয় রয়েছে। সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে তিনি ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।